মঙ্গলবার (৩০ জানুয়ারি) প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়। এর আগে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও আলপনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ অংশগ্রহণ করে।
পথ আলপনায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ ও গণিত বিভাগ। পিঠা উৎসব প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে গণিত বিভাগ ও মার্কেটিং বিভাগ।
.png)
পথ আলপনায় প্রথম হওয়ায় শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে এপিপিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, শিক্ষার্থীরা নিজেদের পরিশ্রম ও দক্ষতার পরিচয় দিয়েছে আলপনায়। আলপনার বিষয়টি অনেক সুন্দর ছিল। যেখানে খুব সুন্দরভাবে তারা বিশ্ববিদ্যালয়ের ১৮তম বর্ষে পদার্পণের বছরে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বায়ান্ন বছর ও ভাষা আন্দোলনের একাত্তর বছরের মাধ্যমে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ফুটিয়ে তুলেছে।
পিঠা উৎসবে প্রথম হওয়ার অনুভূতি ব্যক্ত করে এনএফটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিরিন নিগার বলেন, আমাদের বিভাগ পূর্বেও প্রথম স্থান অর্জন করেছিল। আমার শিক্ষার্থীরা এবারো ধারাবাহিকতা রক্ষা করেছে, এতে আমি অনেক আনন্দিত। এ অর্জনে বিভাগের সব শিক্ষক- শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছি।
এপিপিটি বিভাগের শিক্ষার্থী আব্দুল আহাদ সৈকত বলেন, ফলাফলটা শুনে খুবই আনন্দিত। আসলে আমাদের চেষ্টা ছিল আলপনাতে কোনো কনসেপ্ট ফুটিয়ে তুলব। হঠাৎ মাথায় কাজ করে, এ বছর তো আমাদের বিশ্ববিদ্যালয়ের দেড় যুগ পূর্তির পাশাপাশি ভাষা আন্দোলনের ৭১ বছর ও স্বাধীনতার ৫২ বছর পূরণ হয়েছে। এই থিমটা ফুটিয়ে তোলা হয়েছে। পরিশ্রম সার্থক।
এনএফটি বিভাগের শিক্ষার্থী নিশাত তাসনিম সুপ্তি বলেন, বিশ্ববিদ্যালয় দিবসের পিঠা উৎসবে প্রথম হওয়ার অনুভূতিটাই আলাদা। প্রচণ্ড কনকনে হিমশীতল বৃষ্টিস্নাত শীতের রাতে সারারাত জেগে পিঠা বানানোর অনুভূতি চিরস্মরণীয় হয়ে থাকার মতো ব্যাপার।