ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: যেকোনো সমস্যায় হটলাইনে যোগাযোগের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৭, ২৯ জানুয়ারি ২০২৪
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: যেকোনো সমস্যায় হটলাইনে যোগাযোগের পরামর্শ
প্রতীকী ছবি

দ্বিতীয় ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পরিচালনার সুবিধার্থে একটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত তথ্য ও চাকরিপ্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোডে সমস্যা হলে নম্বরটিতে যোগাযোগ করা যাবে।

শনিবার (২৭ জানুয়ারি) থেকে প্রাথমিক শিক্ষা অধিদফতর ও টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে প্রবেশপত্র ডাউনলোড করছেন প্রার্থীরা। তবে অনেকে প্রবেশপত্র ডাউনলোডে নানা সমস্যার কথাও জানাচ্ছেন।

এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের (রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ) ৩ বিভাগের ২২ জেলার পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। পরীক্ষায় সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য নিয়োগ শাখায় একটি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বরটি হলো- ০২-৫৫০৭৪৯২৮

Advertisement

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত জটিলতায় পড়লে এ হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি টেলিটকের নিকটস্থ কাস্টমার কেয়ারে যোগাযোগ করেও সমস্যা জানাতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!