ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জাতীয় বিতর্ক উৎসবে রানার আপ কুর্মিটোলা সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৭, ২৭ জানুয়ারি ২০২৪
জাতীয় বিতর্ক উৎসবে রানার আপ কুর্মিটোলা সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ
ছবি: সংগৃহীত

জাতীয় বিতর্ক উৎসব ২০২৩-এর চূড়ান্ত প্রতিযোগিতায় রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে রাজধানীর কুর্মিটোলার সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের বিতর্ক দল।

শনিবার রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পুষ্টি-প্রথম আলো আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে সারাদেশের ৪০টি আঞ্চলিক চ্যাম্পিয়ন দল অংশগ্রহণ করেছে।

এ প্রতিযোগিতায় কঠিন প্রতিদ্বন্দ্বিতা করে রানার আপ হয় সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ।

Advertisement

একই সঙ্গে, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় সারাদেশ থেকে আগত আঞ্চলিক পর্যায়ের চ্যাম্পিয়নদের মধ্যে দশম স্থান অর্জন করেছেন কুর্মিটোলা সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী তানজুমা তাবাসসুম।

শনিবার সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও বিতর্ক প্রতিযোগিতার পতাকা উত্তোলনের ভেতর দিয়ে শুরু হয় এ আয়োজন।

জাতীয় পতাকা উত্তোলন করেন ইমেরিটাস অধ্যাপক বরেণ্য শিল্পী রফিকুন নবী। বিতর্ক প্রতিযোগিতার পতাকা উত্তোলন করেন সহ-আয়োজক পুষ্টির (টি কে গ্রুপ) গ্রুপ পরিচালক মোস্তফা হায়দার।

এ সময় উপস্থিত ছিলেন- সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার লিও পেরেরা, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য ড. রুবানা হক, মনোরোগ বিশেষজ্ঞ ও কথাশিল্পী মোহিত কামালসহ অনেকে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!