রোববার (২১ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সম্মেলন কক্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয়, আগামী ২৯ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
.png)
আগের মতোই এবারো আবেদন ফি দেড় হাজার টাকা ও বিশেষায়িত বিষয়সমূহের জন্য অতিরিক্ত ৫০০ টাকা ফি গ্রহণ করা হবে।
আগামী ৩০ জুনের মধ্যে ভর্তির সব কার্যক্রম শেষ করার বিষয়ে উপাচার্যবৃন্দ ঐকমত্য পোষণ করেন।

সভায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রদত্ত যোগ্যতার ন্যায় এবারো একই যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এবারো সর্বনিম্ন ৩০ পাস নম্বর হিসেবে বিবেচনা করা হবে।
জানা যায়, সভায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. নাছিম আখতারের নেতৃত্বে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সব বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
এছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. এফ. এম. আবদুল মঈনের নেতৃত্বে একটি ফিন্যান্স কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতেও প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি থাকবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় ২৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ উপস্থিত ছিলেন।