ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামে ভর্তির আবেদন শেষ সোমবার

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৩, ২১ জানুয়ারি ২০২৪
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামে ভর্তির আবেদন শেষ সোমবার
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন চলছে। আগামীকাল সোমবার (২২ জানুয়ারি) দুপুর ১টা পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা।

জানা যায়, সোমবার দুপুর ১টা পর্যন্ত আবেদন করা গেলেও ঐদিন বিকেল সাড়ে ৩টার মধ্যে দেড় হাজার টাকা ফি পরিশোধ করা যাবে। এছাড়া আগামী ৩১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি দুপুর ৩টা পর্যন্ত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে।

Advertisement

এর আগে ১ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রামের ৩২তম ব্যাচে ভর্তির আবেদন শুরু হয়। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটের (https://admission.eis.du.ac.bd) ভর্তি নির্দেশিকায় রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!