ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

অবশেষে জাবিতে প্রথম বর্ষের সশরীর ক্লাসের তারিখ ঘোষণা

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৭, ১৮ জানুয়ারি ২০২৪
অবশেষে জাবিতে প্রথম বর্ষের সশরীর ক্লাসের তারিখ ঘোষণা
ছবি: ডেইলি বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক শ্রেণির ২০২২-২৩ শিক্ষাবর্ষের সশরীরে ক্লাস শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ ফেব্রুয়ারি শুরু হবে। তাদের হল বণ্টনের প্রজ্ঞাপন ৩১ জানুয়ারি ভর্তিবিষয়ক ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রচার হবে।

Advertisement

এর আগে, গত বছরের ৩০ নভেম্বর ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস শুরু হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: জাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!