ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবিতে ইনোভেশন মেলা ৪ মার্চ

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৯, ১৫ জানুয়ারি ২০২৪
ঢাবিতে ইনোভেশন মেলা ৪ মার্চ
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব অনুষদ, ইনস্টিটিউট, বিভাগ, হল ও অফিসের অংশগ্রহণে আগামী ৪ মার্চ দিনব্যাপী এক ইনোভেশন মেলা অনুষ্ঠিত হবে।

সোমবার (১৫ জানুয়ারি) সিনেট ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে এক সমন্বয় সভাতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। 

এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের চিন্তাশীল ও সৃজনশীল ধারণাকে উৎসাহিত করার জন্য এই ইনোভেশন মেলা আয়োজন করা হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে পেশাগত দক্ষতা ও গতিশীলতা আসবে এবং সেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। এছাড়া, ইনোভেশন মেলায় নতুন নতুন উদ্ভাবনের ধারণাসমূহ প্রদর্শিত হবে এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক ও সহযোগিতা জোরদার হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

Advertisement

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় ‘উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শনী’ সংক্রান্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইনোভেশন টিমের আহ্বায়ক অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!