সিন্যাপ্স র্যাংকিংয়ে ১১তম ববি
বছরের শুরুর দিকে আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) আঞ্চলিক পর্বে ১১২টি বিশ্ববিদ্যালয়ের ১৬২টি দল অংশগ্রহণে ১৪তম স্থান অধিকার করে নেয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ‘রোবাস্ট’ দল। যার কারণে সিন্যাপ্স র্যাংকিংয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ১১তম অবস্থান করে নেয়।
.png)
বিশ্বসেরা গবেষকের তালিকায় ববির ৩৭ জন গবেষক
অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স কর্তৃক ২০২৩ সালের বিশ্বসেরা গবেষকের তালিকায় স্থান পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ৩৭ জন গবেষক।
ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১০৭ শিক্ষার্থী
সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীনে ২০১৫-১৬ ও ২০১৬-১৭ স্নাতক এবং ২০১৮-১৯ ও ২০১৯-২০ স্নাতকোত্তর পর্যায়ের সর্বমোট ১০৭ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
প্লেজিয়ারিজম চেকার সফটওয়্যার চালু
শিক্ষা ও গবেষণা কার্যক্রমে নকল লেখা বা কপি লেখা পরীক্ষণে ‘প্লেজিয়ারিজম চেকার’ সফটওয়্যার চালু করা হয়। সফটওয়্যারটি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ছাড়াও শিক্ষার্থীরা তাদের গবেষণাকর্ম, বিভিন্ন প্রজেক্ট পেপার, টার্ম পেপার এবং থিসিস পেপার চেক করতে পারবে এবং কাজগুলো সফটওয়্যারটিতে সংরক্ষণ করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ অফিসের পরিচালক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেনের তত্ত্বাবধায়নে এবং নেটওয়ার্কিং অ্যান্ড আইটি অফিসের পরিচালক রাহাত হোসাইন ফয়সালের সার্বিক সহযোগিতায় টার্নিটিন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড থেকে ইনস্টিটিউশনাল সাবসক্রিপশন নেয়া হয়।
ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেল ববির ১৭ শিক্ষক
বছরের অক্টোবরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৭ জন শিক্ষককে সম্মাননা স্বরূপ ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ থেকে মোট ১৭ শিক্ষককে মর্যাদাপূর্ণ এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা অনুদান পেলেন ববির ১৪ শিক্ষক
এ বছরের শেষে ডিসেম্বর মাসে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ২০২৩-২০২৪ অর্থবছরে সাতটি গবেষণা প্রকল্পের জন্য ২০ লাখ টাকা অনুদান পাচ্ছে ববির ১৪ শিক্ষক।
বদ্ধ কক্ষে মিলল ববি ছাত্রীর অর্ধগলিত লাশ
বিশ্ববিদ্যালয় সংলগ্ন মোল্লা ছাত্রী নিবাসের চতুর্থ তলার একটি বন্ধ কক্ষ থেকে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া একটি অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঐ ছাত্রীর নাম রিবনা শাহরিন। মৃত রিবনা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাসা পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলায়।