ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

দাখিল পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৬, ১৮ ডিসেম্বর ২০২৩
দাখিল পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ
ছবি: প্রতীকী

২০২৪ সালের দাখিল পরীক্ষার জন্য নির্বাচিত প্রত্যেক কেন্দ্রে পরীক্ষা পরিচালনার জন্য পাঁচ সদস্যবিশিষ্ট কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড।

রোববার (১৭ ডিসেম্বর) মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মাদ মাহবুব হাসান এর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সনের দাখিল পরীক্ষার জন্য নির্বাচিত প্রত্যেক কেন্দ্রে পরীক্ষা পরিচালনার জন্য ‘কেন্দ্র কমিটি’ নামে সর্বোচ্চ ৫ (পাঁচ) সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করতে হবে। সংশ্লিষ্ট কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থী প্রেরণকারী মাদরাসা প্রধানদের মধ্য হতে কেন্দ্র কমিটির সদস্য হবেন। 

Advertisement

এতে আরো বলা হয়েছে, কেন্দ্র কমিটি গঠন করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কমিটির সদস্যগণের পূর্ণাঙ্গ তালিকা কেন্দ্রসচিবের (অফিসিয়াল) মোবাইল নম্বরসহ পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট ই-মেইলে/ডাকযোগে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: মাদরাসা
লিংক সফলভাবে কপি হয়েছে!