প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানান, আগামী সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। সেটা সম্ভব না হলে পরের সপ্তাহের প্রথম দিকে ফল প্রকাশ হবে। ২৪ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ফল প্রকাশের ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়।
.png)
জানা যায়, প্রথম ধাপের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। আবেদনকারীদের মধ্যে ২৫ শতাংশের মতো প্রার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। সেই হিসাবে প্রায় ৯০ হাজার প্রার্থী এ পরীক্ষায় অংশ নেননি।
এদিকে, ব্যাপক অনিয়ম-জালিয়াতি এবং হরতাল-অবরোধের মধ্যে পরীক্ষা নেওয়ায় ১ লাখ ৫৮ হাজার প্রার্থী অনুপস্থিত দাবি করে পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন কিছু প্রার্থী। তারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে লিখিত আবেদন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি করেছেন। পাশাপাশি হাইকোর্টে রিট আবেদনও করেছেন।