ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

যবিপ্রবিতে চাকরি প্রার্থী অপহরণের ঘটনায় তদন্ত কমিটি

যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫২, ৯ ডিসেম্বর ২০২৩
যবিপ্রবিতে চাকরি প্রার্থী অপহরণের ঘটনায় তদন্ত কমিটি
ফাইল ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) লিফট অপারেটর পদে চাকরি প্রার্থীদের অপহরণের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শনিবার বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের মাধ্যমে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমানকে আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হাসান মোহাম্মদ আল ইমরানকে সদস্য সচিব করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

Advertisement

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ডিন’স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইকবাল কবির জাহিদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মো. মেহেদী হাসান ও পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আমিনুল ইসলাম। তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। 

উপাচার্য ড. মো. আনোয়ার হোসেন বলেন,  বৃহস্পতিবারের (৭ ডিসেম্বর) অপহরণের ঘটনায় আজ রিজেন্ট বোর্ডের সভায় পাঁচ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩০ ডিসেম্বর রিজেন্ট বোর্ডের সভায় তদন্ত প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: যবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!