ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বেরোবিতে অপহরণকারী সন্দেহে আটক ২, মুচলেকায় ছাড়

বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৪, ২০ নভেম্বর ২০২৩
বেরোবিতে অপহরণকারী সন্দেহে আটক ২, মুচলেকায় ছাড়
আটকের পর নোবেল আহমেদ ও মইনুল ইসলাম। ছবি: ডেইলি বাংলাদেশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অপহরণকারী সন্দেহে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন দুইজন বহিরাগত। এ সময় তাদের সঙ্গে থাকা আরো তিনজন সহযোগী পালিয়ে গেছে। পরে বিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির কাছে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাশে রংপুর ক্যাডেট কলেজের গেটের সামনে ঘটনাটি ঘটে।

আটককৃতরা হলেন নোবেল আহমেদ ও মইনুল ইসলাম। আটক নোবেলের বাড়ি তাজহাটের আদর্শপাড়ায়। তিনি একই গ্রামের সোহরাব হোসেন ছেলে। এছাড়া মইনুল ইসলামের বাড়ি স্থানীয় সাতমাথা এলাকায়। তিনি ঐ গ্রামের মতিউর রহমানের ছেলে।

Advertisement

জানা যায়, মডার্ন মোড় থেকে আসার পথে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে আটক করে অপহরণের চেষ্টা করছিল তারা। পথিমধ্যে এক রিকশাওয়ালা ঐ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের গেইট পর্যন্ত এগিয়ে দেয়। বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঁচ জনের মধ্যে দুই জনকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আটককৃত ছেলেরা  নেশাগ্রস্ত ছিল।এ জন্য তাদের মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!