ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জানুয়ারিতে প্রাথমিকের নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা  

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৫, ১৯ নভেম্বর ২০২৩
জানুয়ারিতে প্রাথমিকের নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা  
ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষার পর দ্রুত এ ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর নেয়া হবে মৌখিক পরীক্ষা।

প্রথম ধাপের মৌখিক পরীক্ষা চলাকালে জানুয়ারিতেই দ্বিতীয় ধাপের পরীক্ষা নেয়া হবে। আর দ্বিতীয় ধাপের পরীক্ষা নেওয়ার পর ফেব্রুয়ারিতে তৃতীয় ধাপের পরীক্ষার তারিখ প্রকাশ করা হতে পারে।

রোববার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

প্রাথমিক ও গণশিক্ষা সচিব জানান, আগামী জানুয়ারি মাসে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের। আর ফেব্রুয়ারি মাসে তৃতীয় ধাপের পরীক্ষা আয়োজন করা হতে পারে।

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে এবার নিয়োগের জন্য তিনটি ধাপ করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!