ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মেরিট স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব শেফিল্ড

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ১৮:০৭, ১৮ নভেম্বর ২০২৩
মেরিট স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব শেফিল্ড
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব শেফিল্ড। ছবি: সংগৃহীত

২০২৪ সালে ৭৫ জন শিক্ষার্থীকে ইন্টারন্যাশনাল আন্ডারগ্র্যাজুয়েট মেরিট স্কলারশিপ দেবে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব শেফিল্ড। এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা প্রতিবছর ১০ হাজার পাউন্ড বৃত্তি পাবেন। যা বাংলাদেশি মুদ্রায় ১৩ লাখ ৭৪ হাজার ৪১৪ টাকা।

আবেদনের যোগ্যতা

ইন্টারন্যাশনাল আন্ডারগ্র্যাজুয়েট মেরিট স্কলারশিপ প্রোগ্রামটি ২০২৪ সালের অটাম সেশনে শুরু হবে। মেডিসিন ও ডেন্টিস্ট্রি ছাড়া সব স্নাতক ডিগ্রি এ প্রোগ্রামের আবেদন করতে পারবেন।

Advertisement

আবেদনকারীদের অবশ্যই নিজের অর্থে টিউশন ফি পরিশোধ করতে হবে।
তৃতীয় পক্ষের দ্বারা স্পনসরশিপ গ্রহণযোগ্য নয়।

আবেদনকারীদের অবশ্যই প্রথম বা দ্বিতীয় বছরে শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে একটি ডিগ্রি প্রোগ্রামে প্রবেশ করতে হবে।

২০২৩ সালের অটাম সেশনে আবেদন শুরু হবে এবং ২২ এপ্রিল, ২০২৪, বেলা ১টা (ইউকে সময়) পর্যন্ত আবেদন করা যাবে। স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হবে ১৫ মে ২০২৪। কেউ স্কলারশিপ পেলে আবেদনকারীকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বৃত্তির অফার গ্রহণ করতে হবে।

ভিজিট করুন এখানে

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!