ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এক হাজার টাকায় মিলবে বিসিএসের নম্বরপত্র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৪, ১৬ নভেম্বর ২০২৩
এক হাজার টাকায় মিলবে বিসিএসের নম্বরপত্র
ছবি: সংগৃহীত

৪০তম বিসিএসে লিখিত পরীক্ষার নম্বরপত্র দিচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ১ হাজার টাকা ফি জমা দিয়ে পিএসসিতে আবেদন করে নেওয়া যাবে এই নম্বরপত্র। 

পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তির ৪০ নম্বর অনুচ্ছেদের শর্তানুযায়ী লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে লিখিত পরীক্ষার নম্বরপত্র পেতে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত আবেদনপত্রে আবেদন আহ্বান করা হয়েছে।

Advertisement

লিখিত পরীক্ষার নম্বরপত্র পেতে ইচ্ছুক প্রার্থীদের কমিশনের নির্ধারিত নমুনা আবেদনপত্র ছক পূরণ করে পিএসসি সচিবের অনুকূলে এক হাজার টাকার ট্রেজারি চালানের মাধ্যমে আবেদনপত্র পিএসসির প্রধান কার্যালয়ের ইউনিট-১৩-এর পরিচালক দফতরে জমা দিতে হবে।

২৬ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র নেওয়া হবে। এ সময়ের পর আর কোনো আবেদনপত্র নেওয়া হবে না। লিখিত পরীক্ষার নম্বরপত্র পেতে আবেদনপত্রের নমুনা কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!