ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ফের একাদশে রেজিস্ট্রেশনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৪, ১২ নভেম্বর ২০২৩
ফের একাদশে রেজিস্ট্রেশনের সময় বাড়ল
ছবি: প্রতীকী

একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। ঐ দিন বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ২০ নভেম্বর বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনের সব কাজ শেষ করতে কলেজগুলোকে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে না পারলে পরবর্তী জটিলতার জন্য বোর্ড দায়ী থাকবে না।

Advertisement

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কলেজে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd/) কলেজ লগইন প্যানেলে ঢুকে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন এর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে প্যানেলে লগইন করতে হবে।

অনলাইনে আবেদন ও ভর্তি শেষে গত ৮ অক্টোবর থেকে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হয়। এ বছর প্রায় ১৩ লাখ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: একাদশ
লিংক সফলভাবে কপি হয়েছে!