ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

কানাডার বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো হলেন জাবি অধ্যাপক

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২২, ৭ নভেম্বর ২০২৩
কানাডার বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো হলেন জাবি অধ্যাপক
অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম। ছবি: ডেইলি বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম কানাডার ইউনাইটেড ন্যাশনস্ ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো নির্বাচিত হয়েছেন। তিনি জাবির ইনস্টিটিউট অব রিমোট সেনসিং অ্যান্ড জিআইএসের পরিচালক। দক্ষিণ এশিয়া অঞ্চলের দুযোর্গ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন অ্যানালিটিক্স বিষয়ক শিক্ষা, গবেষণা এবং জ্ঞান বিস্তারে ভূমিকা পালন করায় তাকে এ মনোয়ন দেওয়া হয়েছে।

অধ্যাপক তৌহিদুল ইসলাম জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে পলিসি তৈরি, প্রবন্ধ প্রকাশনা ও গবেষণা কাজে প্রায় দুই দশক ধরে নিয়োজিত আছেন। বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা টেলর অ্যান্ড ফ্রান্সিস (রাউটলেজ ইমপ্রিন্ট), স্প্রিঞ্জার, রেরিক, এআইটি (থাইল্যান্ড), আইসিমোড (নেপাল) এবং বাংলাদেশের ইউপিএল অধ্যাপক তৌহিদুল ইসলামের গবেষণা পুস্তক প্রকাশ করেছে।

দেশি—বিদেশি খ্যাতনামা একাডেমিক পিয়ার রিভিউড জানার্লে ৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ ও উন্নয়ন বিষয়ে আন্তজার্তিক বিভিন্ন সংস্থায় বাংলাদেশ সরকার কতৃর্ক উপস্থাপিত ৭০টির বেশি ন্যাশনাল রিপোর্ট প্রণয়নে মূখ্য বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন।

এদিকে কানাডার বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেলো মনোনীত হওয়ায় অধ্যাপক তৌহিদুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।

এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, শিক্ষা—গবেষণা এবং আন্তজার্তিক পরিমণ্ডলে অধ্যাপক তৌহিদুল ইসলামের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে ইউনাইটেড ন্যাশনস্ ইউনিভার্সিটির এই ফেলোশিপ প্রদান করেছে। অধ্যাপক ইসলামের এ অর্জনে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনন্দিত।

এ বিষয়ে অধ্যাপক তৌহিদুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান যেমন নাসা, এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি, এআইটি (থাইল্যান্ড), আইসিমোড (নেপাল) ইত্যাদিতে দুযোর্গ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন অ্যানালিটিক্স নিয়ে কাজ করে আসছি। এই স্বীকৃতির মাধ্যমে নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা পেয়েছি। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: জাবি
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!