গতকাল শনিবার (৪ নভেম্বর) মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক মূল্যায়নের সংশোধিত সূচি মাদরাসাগুলোতে পাঠিয়েছে অধিদফতর। অধিদফতরের ওয়েবসাইটেও এ সূচি প্রকাশ করা হয়েছে।
.png)
অধিদফতর বলছে, আগামী ১ ডিসেম্বর থেকে মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম চালাতে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কার্যক্রম চলবে। তাই বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ৫ নভেম্বরের পরিবর্তে ৯ নভেম্বর থেকে শুরু হবে। ষষ্ঠ-সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনার বিস্তারিত নির্দেশনা ২৯ অক্টোবরের পরিবর্তে ৫ নভেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো হবে। সব বিষয়ে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনা করতে হবে ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনায় পরবর্তী শ্রেণিতে উত্তরণের নীতিমালা সংযুক্ত থাকবে। শিক্ষার্থীর পরদর্শিতার রিপোর্ট কার্ডটি দেওয়ার সময় অভিভাবকদের আমন্ত্রণ জানিয়ে শিক্ষার্থীর পারদর্শিতার বিষয়ে জানাতে হবে।
এছাড়া ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর শিক্ষকরা প্রশিক্ষণ গ্রহণে ব্যস্ত থাকবেন তাই ৩০ নভেম্বরের মধ্যে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সব কার্যক্রম সম্পন্ন করতে হবে।