ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রুয়েট শাখা ছাত্রলীগের নেতৃত্বে লতিফ-সৌমিক

রুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৫, ১৭ অক্টোবর ২০২৩
রুয়েট শাখা ছাত্রলীগের নেতৃত্বে লতিফ-সৌমিক
সভাপতি ফাহমিদ লতিফ ও সম্পাদক সৌমিক সাহা। ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত বছর পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. ফাহমিদ লতিফ লিয়নকে সভাপতি ও সৌমিক সাহাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) রাতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী এক বছরের জন্য রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কমিটি অনুমোদন দেওয়া হলো।

Advertisement

কমিটিতে আরো আছেন সহসভাপতি মো. ছালাতিজ্জোহা ইফতি, অর্ণব পিউস বিশ্বাস, মো. নাজমুল হুদা ও শাহনেওয়াজ কবির। যুগ্ম-সাধারণ সম্পাদক ইফতেখারুল হক (দিগন্ত), লাশিউর রহমান নাহিদ ও জিনুর রহমান। সাংগঠনিক সম্পাদক আশেফ মোর্শেদ সাইফ, মো. মেহেদী হাসান, মুনেম শাহরিয়ার, মোস্তাফিজুর রহমান সুরুজ ও শেখ মো. সাজ্জাদ হোসেন সাঈদ।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: রুয়েট
লিংক সফলভাবে কপি হয়েছে!