ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মাভাবিপ্রবিতে বিডিকমের অনস্পট চাকরি, আনন্দিত শিক্ষার্থীরা

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৬, ১৬ অক্টোবর ২০২৩
মাভাবিপ্রবিতে বিডিকমের অনস্পট চাকরি, আনন্দিত শিক্ষার্থীরা
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবিতে) সদ্য গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছে চীনের সাংহাই বেজড  কোম্পানি ‘বিডিকম’।

সোমবার (১৬ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের সহায়তায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্স, সদ্য গ্র্যাজুয়েট এবং লাস্ট সেমিস্টারের প্রায় ৮০ জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

বিডিকম কোম্পানি ক্যাম্পাস নিয়োগ পরীক্ষার জন্য প্রথমবারের মতো মাভাবিপ্রবিকে নির্ধারণ করেছে। কোম্পানিটি দীর্ঘ ৩০ বছর যাবত সফটওয়্যার, নেটওয়ার্কিং ইকুয়েপমেন্ট, আইওটি, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ইকুয়েপমেন্ট পৃথিবীর বিভিন্ন দেশে সরবরাহ করে আসছে।

Advertisement

পরীক্ষা উপলক্ষে আয়োজিত পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. এআরএম সোলাইমান, আইসিটি বিভাগের অধ্যাপক ড. মো. আহসান হাবিব ও সাংহাই বিডিকমের টেকনিক্যাল অ্যাডভাইজার- আরএন্ডডি মি. বাই ডেক্সিউ। 

এছাড়াও বিডিকম ম্যানেজার ও এইচআর অ্যান্ড অ্যাডমিন-মো. রিয়াদ হোসাইন, টেকনিক্যাল টিমের সালেকিন এবং মিছবাহ এবং গবেষণা ও উন্নয়ন প্রকৌশলী মি. বিনোদন উপস্থিত ছিলেন।

পরিচিতি অনুষ্ঠানের শুরুতে উপ-উপাচার্য অধ্যাপক ড. এআরএম সোলাইমান বলেন, আমরা খুশি, এটা আমাদের জন্য গ্রেট অপরচুনিটি। তোমরা দেশে বিদেশে ভালো একটা জব পেতে চাও। সাংহাই বেজড বিডিকম কোম্পানি একটা ভালো চাকরির সুযোগ দিয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!