ওএআর পদ্ধতির ফলে স্বল্প সময়ের মধ্যেই মেশিনের মাধ্যমে রেজিস্ট্রেশন নম্বরের সঙ্গে রেজাল্টের (ফল) সমন্বয় করা সম্ভব হবে। এর ফলে স্নাতক-স্নাতকোত্তর শ্রেণির চূড়ান্ত পরীক্ষার পর ফল প্রকাশে আগের মতো আর দীর্ঘ সময়ের প্রয়োজন হবে না।
মঙ্গলবার (১০ অক্টোবর) ওএমআর খাতা ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী।
.png)
বাহালুল হক চৌধুরী জানান, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম যেমন- পরীক্ষা গ্রহণ, ফল প্রকাশ সহজ ও গতিশীল করার জন্য মাস্টার্স (স্নাতকোত্তর) ফাইনাল ২০২২ সালের পরীক্ষাটি ওএমআর যুক্ত খাতায় গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি এরই মধ্যে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে।
তিনি আরো জানান, মাস্টার্স (স্নাতকোত্তর) ফাইনাল ২০২২ সালের পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৯ অক্টোবর এবং ফরমপূরণের বর্ধিত তারিখ ১৫ অক্টোবর। এই তারিখের পর বিলম্বে ফরমপূরণের সুযোগ থাকবে না।