ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

হাবিপ্রবিতে অনন্য উদ্যোগ: স্কুল পড়ুয়াদের হাতে পৌঁছাল গাছের চারা

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৬, ৯ অক্টোবর ২০২৩
হাবিপ্রবিতে অনন্য উদ্যোগ: স্কুল পড়ুয়াদের হাতে পৌঁছাল গাছের চারা
ছবি: ডেইলি বাংলাদেশ

রংপুরের বদরগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একদল শিক্ষার্থী। সংশ্লিষ্টরা বাংলাদেশ গ্রিন অরবিট অ্যাসোসিয়েশনের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার শিক্ষার্থী।

সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত তারা বিভিন্ন স্কুলে গিয়ে এ কর্মসূচি পালন করেন।

জানা যায়, ১১জন শিক্ষার্থী একত্রিত হয়ে গড়ে তুলেছেন ‘বাংলাদেশ গ্রিন অরবিট অ্যাসোসিয়েশন’ নামক পরিবেশবান্ধব এই সংগঠন। ২০২২ সাল থেকে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করছে সংগঠনটি।

Advertisement

এ বিষয়ে জানতে চাইলে সংগঠনটির অন্যতম সদস্য তাজনুর আফরোজ বলেন, কাজটি করতে গিয়ে বিভিন্ন জটিলতার সম্মুখীন হলেও দিনশেষে ভালোলাগা সৃষ্টি হয়। তবে আমাদের বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ সর্বদা আমাদের সহযোগিতা করার পাশাপাশি উৎসাহ দিয়ে থাকেন। এতে আমাদের কাজের গতি বেড়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: হাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!