বৃহস্পতিবার মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক পর্যায়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের কাছ থেকে বেতনসহ অন্যান্য পাওনা স্ব-স্ব মাসেই নিতে হবে। একসঙ্গে একাধিক মাসের পাওনাদি অগ্রিম নেয়া যাবে না। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
.png)
করোনাকালীন ঘাটতি ও আসন্ন জাতীয় নির্বাচনের কারণে এ বছর নভেম্বরের মধ্যেই বার্ষিক পরীক্ষা ও মূল্যায়ন কার্যক্রম শেষ করার নির্দেশনা ছিল। শিক্ষা মন্ত্রণালয়, মাউশি, মাদরাসা শিক্ষা অধিফতরসহ সব সংস্থা থেকে এ ব্যাপারে দফায় দফায় নির্দেশনাও দেওয়া হয়।