ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

একাদশে ভর্তি শেষ আজ, রোববার ক্লাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৯, ৫ অক্টোবর ২০২৩
একাদশে ভর্তি শেষ আজ, রোববার ক্লাস
ছবি: সংগৃহীত

এ বছরের মতো একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর)। তিন ধাপে আবেদন প্রক্রিয়া শেষে ভর্তি শুরু হয় গত ২৬ সেপ্টেম্বর। আগামী রোববার (৮ অক্টোবর) থেকে ক্লাস শুরু হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হন ১২ লাখ ৯০ হাজার শিক্ষার্থী। তাদের ৫ অক্টোবরের মধ্যে নির্ধারিত কলেজে গিয়ে ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বলা হয়।

অন্যদিকে তিন ধাপে আবেদন শেষেও ১২ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী ভর্তির জন্য কোনো কলেজ পাননি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া ৬৬২ জনও রয়েছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: একাদশ ভর্তি
লিংক সফলভাবে কপি হয়েছে!