বুধবার (৪ সেপ্টেম্বর) সাংহাই বেইজড বিডিকম কোম্পানি এই পরীক্ষার আয়োজন করে।
পরীক্ষা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের অধ্যাপক মো. মেহেদী ইসলাম এবং সাংহাই বিডিকমের জেনারেল মেন্টর-আরএন্ডডি মি. জেরি। এই নিয়োগ পরীক্ষায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের মাস্টার্স, সদ্য গ্র্যাজুয়েট এবং শেষ সেমিস্টারের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
.png)
এ সময় আরো উপস্থিত ছিলেন বিডিকম ম্যানেজার-এইচআর অ্যান্ড অ্যাডমিন মো. রিয়াদ হোসেন, টেকনিক্যাল টিমের সালেকিন এবং শাহাদাত এবং গবেষণা ও উন্নয়ন প্রকৌশলী মিন্টু।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মো. মেহেদী ইসলাম বলেন, ‘সদ্য পাস করা গ্রাজুয়েটদের জন্য সুবর্ণ সুযোগ। যেখানে অন্যরা অভিজ্ঞতা চায় সেক্ষেত্রে বিডিকম ফ্রেশ গ্র্যাজুয়েট নিচ্ছে। এখানে প্রথম ছয়মাস ট্রেনিং দেওয়া হবে সঙ্গে বেতনও দেওয়া হবে যা প্রশংসার দাবিদার।’