ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

হলে গাঁজা সেবন, প্রাধ্যক্ষ বরাবর অভিযোগ

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৫, ২ অক্টোবর ২০২৩
হলে গাঁজা সেবন, প্রাধ্যক্ষ বরাবর অভিযোগ
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহিদ হবিবুর রহমান হলের এক আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে রুমের মধ্যেই গাঁজা সেবনের অভিযোগ করেছেন তার রুমমেটরা। সোমবার (২ অক্টোবর) বিকেলে হল প্রশাসনের কাছে মৌখিক অভিযোগ করেন তারা। জিজ্ঞাসাবাদে হাউজ টিউটরদের কাছে অভিযোগ স্বীকার করেন ঐ শিক্ষার্থী। 

অভিযুক্ত মো. ইউনুস বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৭-২১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি হবিবুর রহমান হলের ৩২৬ নম্বর রুমে থাকেন।

হল প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ঐ শিক্ষার্থীর বিরুদ্ধে ১০-১৫ দিন ধরে রুমের ভিতরেই গাঁজা সেবনের মৌখিক অভিযোগ করেন তার তিন রুমমেট। এরই প্রেক্ষিতে হলের দুই হাউজ টিউটর অভিযোগকারী ও অভিযুক্তদের ডেকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে অভিযুক্ত অভিযোগ স্বীকার করেন।

Advertisement

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত ছেলেটি অভিযোগ স্বীকার করেছে। অভিযোগকারীদের লিখিত অভিযোগ দিতে বলেছি। শীঘ্রই আমরা হল প্রশাসন মিটিং করে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নিব।’

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: রাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!