শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটির সদ্য সাবেক সভাপতি মো. নিয়ামুল শেখ ও সাধারণ সম্পাদক দীপন নন্দী বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
নতুন কমিটির সভাপতি শান্ত বিশ্বাসের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলায় আর সাধারণ সম্পাদক মো. সালিমুল হক অন্তরের বাড়ি লোহাগড়া উপজেলায়।
.png)
৩১ সদস্যের এই কমিটির সহসভাপতি হয়েছেন ইসরাফিল, পূজা কুন্ডু, জেবা তাসনিয়া ঐশি, তিথি বিশ্বাস, মুস্তাফিজুর রহমান মুন্না। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন- তনয় দাস, সুজয় কুন্ডু, শামসুন্নাহার মীম, খন্দকার ফরহাত-উজ্জামান, অভিজিৎ গোস্বামী ও মমিনুল ইসলাম রানা।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. সোহাগ মিয়া এবং ভজন মজুমদার। দফতর সম্পাদক দৃষ্টি হীরা। ক্রীড়া সম্পাদক এম এম নয়ন ও ফাতেমা সুলতানা নিশি। সাংস্কৃতিক সম্পাদক রিজন বিশ্বাস ও জ্যোতি নন্দী। অর্থ সম্পাদক দ্বীন মোহাম্মদ। প্রচার সম্পাদক মাসুদ রানা। ছাত্রী বিষয়ক সম্পাদক সাইমা রশিদ অতসী, সুমাইয়া ইয়াসমিন ও শাহনাজ সুমি। আপ্যায়ন বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, খায়রুল আলম ও মেহেদী জামান নুর। কার্যনির্বাহী সদস্যরা হলেন- স্বাধীন শেখ, মিলন শরীফ ও মেহেদী জামান নুর।