মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে অধ্যাপক সেলিম নতুন দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্বভার গ্রহণের পর বিভাগের একাডেমিক ও গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি বর্তমানে বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
.png)
প্রসঙ্গত, অধ্যাপক ড. সেলিম এর আগে প্রশাসনিকভাবে রেজিস্ট্রার হিসেবে ৫ বছর দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে রুয়েটের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক সেলিম রুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ থেকে বিএসসি ও এমএসসি লাভ করেন। এরপর তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে পিএইচডি অর্জন করেন।