ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ইংলিশ মিডিয়াম স্কুল নিবন্ধনের নির্দেশনা দিলো মাউশি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৯, ২৩ সেপ্টেম্বর ২০২৩
ইংলিশ মিডিয়াম স্কুল নিবন্ধনের নির্দেশনা দিলো মাউশি
ছবি: সংগৃহীত

দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর নিবন্ধন হালনাগাদ ও নবায়ন করার নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ বিষয়ে ৩০ দিনের সময় বেঁধে দিয়েছে প্রতিষ্ঠানটি।

ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল মনছুর ভূঁঞা সাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সময়সীমার মধ্যে নিবন্ধন বা নিবন্ধন নবায়ন করা না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাময়িক নিবন্ধন অথবা নিবন্ধন প্রত্যাহার করা হবে। বেসরকারি স্কুলসমূহের রেজিস্ট্রেশন অধ্যাদেশ অনুযায়ী, বিদেশি কারিকুলামে পরিচালিত বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অর্থাৎ জুনিয়র ক্যামব্রিজ, ক্যামব্রিজ (‘ও’ লেভেল) এবং সিনিয়র ক্যামব্রিজ (‘এ’ লেভেল) প্রতিষ্ঠান যা সংশ্লিষ্ট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড হতে নিবন্ধন করতে হবে। একই বিধিমালার ৩ ধারা অনুযায়ী নিবন্ধন-ভিন্ন বিদেশি কারিকুলামে পরিচালিত কোনো বেসরকারি স্কুল স্থাপন বা প্রতিষ্ঠিত বা পরিচালিত হতে পারবে না।

Advertisement

দেশে এখন ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ১৩৯টি। এর মধ্যে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের সংখ্যা যথাক্রমে ৩০ এবং ৯২টি। এ ছাড়াও জুনিয়র স্কুল রয়েছে ১৫টি। তবে ইংলিশ মিডিয়াম স্কুলস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএমএসএবি) বলছে, দেশে বর্তমানে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৫০ এর বেশি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: মাউশি
লিংক সফলভাবে কপি হয়েছে!