ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মাদক সেবনের দায়ে খুবির চার শিক্ষার্থী বহিষ্কার

খুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৩, ১৫ সেপ্টেম্বর ২০২৩
মাদক সেবনের দায়ে খুবির চার শিক্ষার্থী বহিষ্কার
ছবি: সংগৃহীত

মাদক সেবনের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা ও কারণ দর্শানোর নোটিশসহ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) শৃঙ্খলা কমিটির সভায় ঐ চারজনকে তিন সেমিস্টারের জন্য সাময়িক বরখাস্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ও তার টিম ক্যাম্পাস সংলগ্ন কয়েকটি মেসে তল্লাশি চালিয়ে ঐ চার শিক্ষার্থীকে মাদকসেবনরত অবস্থায় ধরেন। 

Advertisement

শাস্তিপ্রাপ্ত চার শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের শিক্ষার্থী। তাদের ভবিষ্যৎ বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নাম প্রকাশ করা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক সূত্রে জানা গেছে, অভিযুক্ত চার শিক্ষার্থীকে তিন টার্ম (সেমিস্টার) বহিষ্কার ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তাদেরকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানো নোটিশের জবাব অভিভাবকদের সঙ্গে নিয়ে দিতে বলা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক টিম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মেসগুলোতে তল্লাশি চালিয়ে চার ছাত্রকে গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে বৃহস্পতিবার শৃঙ্খলা কমিটির সভায় ঐ চারজনকে তিন সেমিস্টারের জন্য সাময়িক বরখাস্ত করা হয়।’ 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!