সোমবার (১১ সেপ্টেম্বর) মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং পরিচালকের সই করা এক নির্দেশে এ তথ্য চাওয়া হয়।
চিঠিতে জানানো হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন সব আঞ্চলিক উপ-পরিচালক (মাধ্যমিক) তাদের নিজ নিজ অঞ্চলের সংশ্লিষ্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছ থেকে সব মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক কলেজের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নেওয়া এমএমসি ক্লাসের তথ্য সংগ্রহ করে তার সারসংক্ষেপ আকারে সংযুক্ত ছক অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের ই-মেইল [email protected] এ পাঠাতে হবে।
.png)
প্রসঙ্গত, আঞ্চলিক উপ-পরিচালক (মাধ্যমিক) ছাড়া মাঠ পর্যায়ের অন্যকোনো শিক্ষা কর্মকর্তা বা কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং বরাবর ই-মেইলে আলাদাভাবে এ সংক্রান্ত কোনো তথ্য পাঠানোর প্রয়োজন নেই বলে চিঠিতে বলা হয়।