ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শুরু হলো একাদশে ভর্তির নিশ্চায়ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫২, ৭ সেপ্টেম্বর ২০২৩
শুরু হলো একাদশে ভর্তির নিশ্চায়ন
ছবি: ডেইলি বাংলাদেশ

২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপের নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চায়ন শুরু হয়েছে আজ বৃহস্পতিবার। ১০ সেপ্টেম্বরের মধ্যে এ ধাপে ভর্তি নিশ্চায়ন করতে হবে। তা না হলে আবেদন বাতিল হয়ে যাবে।

এর আগে, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে যোগ্য শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়। এতে বিভিন্ন কলেজ ও মাদরাসায় ভর্তির জন্য ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ৭ থেকে ১০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার মধ্যে মোবাইল ব্যাংকিংয়ে চার্জ ছাড়া রেজিস্ট্রেশন ফি ৩৩৫ টাকা (ওয়েবসাইটে উল্লেখিত অপারেটরের মাধ্যমে) জমা দিতে হবে। এরপরই ভর্তির প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন করতে হবে।

Advertisement

যে শিক্ষার্থীরা প্রথম ধাপে কলেজে ভর্তির আবেদন করেনি, তারা দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করতে পারবে। একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন ১২ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে করতে পারবে শিক্ষার্থীরা। দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। এ ধাপে ১৭ ও ১৮ সেপ্টেম্বর প্রাথমিক নিশ্চায়নের সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা।

২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন শেষে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়ন চলবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: একাদশ
লিংক সফলভাবে কপি হয়েছে!