ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপের আবেদন ১২ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৮, ৬ সেপ্টেম্বর ২০২৩
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপের আবেদন ১২ সেপ্টেম্বর
ছবি: প্রতীকী

সম্প্রতি প্রকাশিত হলো- ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা। গতকাল মঙ্গলবার রাত ৮টা থেকে একাদশ শ্রেণির ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এই ফল পাচ্ছে শিক্ষার্থীরা। আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মুঠোফোন নম্বরে খুদে বার্তায় ফল পাঠানো হয়েছে।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ৭ থেকে ১০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ ছাড়া রেজিস্ট্রেশন ফি ৩৩৫ টাকা (ওয়েবসাইটে উল্লিখিত অপারেটরের মাধ্যমে) জমা দিতে হবে। এরপরই ভর্তির প্রাথমিক নিশ্চায়ক সম্পন্ন করতে হবে।


এদিকে যেসব শিক্ষার্থী প্রথম ধাপে কলেজে ভর্তির আবেদন করেনি, তারা দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করতে পারবে। একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন ১২ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্য করতে পারবে শিক্ষার্থীরা। দ্বিতীয় ধাপের ফল প্রকাশ হবে ১৬ সেপ্টেম্বর। এ ধাপে ১৭ ও ১৮ সেপ্টেম্বর প্রাথমিক নিশ্চায়নের সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা। ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন শেষে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়ক চলবে।

Advertisement

প্রথম ধাপের আবেদনে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ দশটি শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দক্রম দিয়ে আবেদনের সুযোগ ছিল। দ্বিতীয় ও তৃতীয় ধাপেও এই সুযোগ থাকছে। তৃতীয় ধাপের আবেদন শেষে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম চলবে। একাদশে ক্লাস শুরু হওয়ার কথা আগামী ৮ অক্টোবর থেকে।

গত ২৮ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!