ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

অবশেষে সাত কলেজের সিজিপিএ শর্ত শিথিল

ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৬, ৪ সেপ্টেম্বর ২০২৩
অবশেষে সাত কলেজের সিজিপিএ শর্ত শিথিল
ছবি: ডেইলি বাংলাদেশ

দীর্ঘদিন আন্দোলন করে আসা সাত কলেজের শিক্ষার্থীদের অবশেষে দাবি মেনে নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের সিজিপিএ শর্ত শিথিলের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ বাহারুল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের  অধিভুক্ত সরকারি সাত কলেজের অনুষ্ঠিত অনার্স ২য় বর্ষ ২০২১ এবং অনার্স ৩য় বর্ষ ২০২১ পরীক্ষায় অংশগ্রহণ করে যেসব শিক্ষার্থী সিজিপিএ ২.০০ পেয়েছে তাদেরকে যথাক্রমে ৩য় ও ৪র্থ বর্ষে উন্নীত করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!