ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রুয়েটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

রুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৯, ৩১ আগস্ট ২০২৩
রুয়েটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল (১ সেপ্টেম্বর)। শুক্রবার দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হবে দিবসটি।

রুয়েট প্রশাসন সূত্রে জানা যায়, এদিন সকাল ৯ টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং ফেস্টুন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করবেন সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

উদ্বোধন কর্মসূচি শেষে সকাল সাড়ে ৯ টায় মহান মুক্তিযুদ্ধের শহিদ ছাত্রদের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং বৃক্ষরোপণ করা হবে। এছাড়া রুয়েট উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে সকাল পৌনে ১০টায় আনন্দ র‌্যালি বের হবে।

Advertisement

র‌্যালি শেষে সকাল সাড়ে ১০ টায় পোস্টার প্রেজেন্টেশন এন্ড ইনোভেশন প্রজেক্ট আইডিয়া অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। বাদজুমা কেন্দ্রীয় জামে মসজিদে রুয়েটের অগ্রযাত্রা ও দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হবে। এছাড়া দিবসটি উপলক্ষে ক্যাম্পাসের প্রধান ফটক ও প্রশাসনিক ভবনে সৌন্দর্যবর্ধন ও আলোকসজ্জা করা হবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘দিবসটি এই প্রতিষ্ঠানের (রুয়েট) জন্য একটি বিশেষ দিন। এই দিনে সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের রুয়েটকে নতুনভাবে গড়ে তোলার অঙ্গীকার করতে হবে। সবাইকে একটি পরিবারের মত জোটবদ্ধভাবে কাজ করতে হবে। যা রুয়েটের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: রুয়েট
লিংক সফলভাবে কপি হয়েছে!