ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

৩০ হাজার শিক্ষার্থীর জন্য জাপান সরকারের বৃত্তি ঘোষণা

শিক্ষাঙ্গন প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৯, ২৯ আগস্ট ২০২৩
৩০ হাজার শিক্ষার্থীর জন্য জাপান সরকারের বৃত্তি ঘোষণা
ছবি: সংগৃহীত

আগামী বছরের এপ্রিল থেকে ৩০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার পরিকল্পনা করেছে জাপান সরকার। এ বৃত্তি পাবেন বিদেশে পড়ুয়া শিক্ষার্থীরা। এটি হলে ৭০ শতাংশের বেশি শিক্ষার্থী এ নতুন বৃত্তির আওতায় আসবেন। শিক্ষার্থীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে এবং অর্থনৈতিকভাবে সাহায্য করতে এ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

দেশটির একাধিক গণমাধ্যমে বলা হয়েছে, করোনা মহামারির আগে ২ লাখ ২২ হাজার জাপানি শিক্ষার্থী বিদেশে পড়ছিলেন। দেশটি বিদেশে পড়ুয়া শিক্ষার্থীদের সংখ্যা বাড়াতে চায়। এ জন্য বৃত্তি বাড়াচ্ছে। ২০৩৩ সালের মধ্যে ৫ লাখ জাপানি শিক্ষার্থীর বিদেশে অধ্যয়নের লক্ষ্যে দেশটি এমন উদ্যোগ নিতে যাচ্ছে। 

জানা যায়, শিক্ষার্থী বিনিময় প্রোগ্রামে স্বল্প মেয়াদে বিদেশে থাকা শিক্ষার্থীরা প্রতি মাসে এক লাখ ইয়েন পান। আগামী অর্থবছরে এর সঙ্গে আরো ৩০ হাজার ইয়েন পাবেন জাপানি শিক্ষার্থীরা। আগামী বছরের এপ্রিল থেকে এ কার্যক্রম শুরু হবে।

Advertisement

নতুন এ উদ্যোগ জাপানের স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্যও প্রযোজ্য, যারা বিদেশি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রির জন্য পড়ছেন। স্নাতক ডিগ্রি পড়ুয়া শিক্ষার্থীরা মাসে ১ লাখ ১৮ হাজার ইয়েন পর্যন্ত বৃত্তি পাবেন। যারা স্নাতকোত্তর ডিগ্রিতে পড়ছেন, তারা মাসে ১ লাখ ৪৮ হাজার ইয়েন পর্যন্ত পাবেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!