ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বাথরুমে মিলল কলেজছাত্রের মরদেহ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৩, ১৯ আগস্ট ২০২৩
বাথরুমে মিলল কলেজছাত্রের মরদেহ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা
সাঈদ আনোয়ার সিফাত। ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে বাথরুম থেকে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঐ কলেজছাত্রের নাম সাঈদ আনোয়ার সিফাত (২১)।

শুক্রবার (১৮ আগস্ট) রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি যমুনা সার-কারখানা এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার হয়।

Advertisement

নিহত সিফাত মহাদান ইউনিয়নের খাগুড়িয়া গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি রাজধানী ঢাকার তেজগাঁও কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, তারাকান্দি যমুনা সার-কারখানা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন সিফাত ও তার পরিবার। সিফাতকে একা বাসায় রেখে তার বাবা-মা দুইদিন আগে গ্রামের বাড়িতে যান। শুক্রবার রাতে বাবা-মা বাসায় এসে ঘর বন্ধ দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে বাথরুমে তার মরদেহ পড়ে থাকতে দেখে।

এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরোয়ার হোসেন বলেন, মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!