ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

হাবিপ্রবিতে র‌্যাগিং বিরোধী মতবিনিময় সভা

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৭, ১৪ আগস্ট ২০২৩
হাবিপ্রবিতে র‌্যাগিং বিরোধী মতবিনিময় সভা
(হাবিপ্রবিতে র‌্যাগিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি: ডেইলি বাংলাদেশ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) র‌্যাগিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ ভবনের ৩০২ নম্বর রুমে এই আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর ড. মো. ইয়াসিন প্রধান, ড. মো. শামীম হোসেন, ড. মো. আলমগির হোসেন ও মো. রুবায়েত আল ফেরদৌস নোমান।

সভায় বক্তারা বলেন, আমাদের প্রত্যেকেরই মানসিকতার পরিবর্তন করা দরকার, সবাইকে র‌্যাগিং প্রতিরোধের মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। কোনোভাবেই প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশের ব্যাঘাত ঘটবে না। তাহলেই সব ধরনের র‌্যাগিং প্রতিরোধ সম্ভব হবে।

Advertisement

এ সময় তারা আরো বলেন, র‌্যাগিংয়ের ফলে শারীরিক-মানসিক সমস্যা হচ্ছে যা আমাদের অ্যাকাডেমিক শিক্ষার ক্ষতি হচ্ছে। তাই বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিবেশ বজায় রাখতে আমাদের নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হতে হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: হাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!