ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাকা জেলা সিনিয়র রোভারমেট জবির মোস্তাফিজ

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৬, ১৩ আগস্ট ২০২৩
ঢাকা জেলা সিনিয়র রোভারমেট জবির মোস্তাফিজ
মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের সিনিয়র রোভারমেট প্রতিনিধি নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট মোস্তাফিজুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। 

শনিবার (১২ আগস্ট) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ শেষে ঢাকা জেলা রোভারের সিনিয়র রোভার মেটদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তিনি বিজয়ী হন।

সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে বিজয়ী মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের সিনিয়র রোভারমেট প্রতিনিধি নির্বাচিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। এ অর্জন আমার একার নয়, পুরো জবি রোভার স্কাউট গ্রুপের। অর্জন এবং যারা আমাকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছেন তাদের সবার।

Advertisement

তিনি আরো বলেন, ৫৯৫টি ইউনিটের ৩ লাখ রোভার স্কাউটের নেতা হিসেবে আমার ওপর দায়িত্ব অর্পণ করায় আমি সবার প্রতি কৃতজ্ঞ। আগামী দিনগুলোতে আমি ঢাকা জেলা রোভারদের কল্যাণে কাজ করতে চাই।

মোস্তাফিজের এই অর্জনে জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভাররা সব সময় জেলা, অঞ্চল এবং জাতীয় পর্যায়ে তাদের দক্ষতার প্রমাণ দিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবারও ঢাকা জেলা সিনিয়র রোভারমেট প্রতিনিধি নির্বাচনে আমাদের গ্রুপ থেকে মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছে। আমরা তাকে অভিনন্দন জানাই। আশা করি ভবিষ্যতেও আমাদের রোভারবৃন্দ এর ধারাবাহিকতা বজায় রাখবে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: জবি
লিংক সফলভাবে কপি হয়েছে!