ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ইবির ভাইভাতে বিষসহ উপস্থিত চাকরিপ্রার্থী, অতঃপর...

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫০, ১২ আগস্ট ২০২৩
ইবির ভাইভাতে বিষসহ উপস্থিত চাকরিপ্রার্থী, অতঃপর...
ছবি: প্রতীকী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মালি পদের নিয়োগ বোর্ডে বিষের বোতল নিয়ে ভাইভাতে অংশগ্রহণ করেছেন এক চাকরিপ্রার্থী। এছাড়া চাকরি না দিলে বিষপানে আত্মহত্যার হুমকি দেন তিনি। 

শনিবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত নিয়োগ বোর্ডে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঐ আবেদনকারীর নাম হাসমত।

Advertisement

জানা যায়, শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের বাসভবনে মালি পদের নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয়। এতে হাসমত নিয়োগ পাওয়ার জন্য বিষের বোতল নিয়ে ভাইভা দিতে আসেন। এছাড়া নিয়োগ না দিলে বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দেন। পরে ইবি থানার ওসি আননূর জায়েদ বিপ্লবকে খবর দেওয়া হলে তার উপস্থিতে অঙ্গীকারনামা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘ভিসি স্যারের মাধ্যমে বিষয়টি জানতে পরি। আমরা ওসির উপস্থিতিতে ঐ লোকের অঙ্গীকারনামা লিখে নিয়ে তাকে ছেড়ে দিয়েছি।’

এ বিষয়ে ওসি আননুর জায়েদ বিপ্লব বলেন, ‘ঐ লোকের অঙ্গীকারনামা এবং বিষের বোতল বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে জমা রয়েছে। আমাদের কাছে তারা হস্তান্তর করেনি। হস্তান্তর করলে আমরা আইনি প্রক্রিয়ায় এগোতে পারব।’

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ইবি
লিংক সফলভাবে কপি হয়েছে!