ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু ১ আগস্ট

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৮, ১৯ জুলাই ২০২৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু ১ আগস্ট
ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ আগস্ট থেকে এ ভর্তি কার্যক্রম শুরু হয়ে চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি শেষে ২৫ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ আগস্ট ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে। ভর্তি চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। আর ২৫ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে। এই বছরের গত ২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভার ৩ (১১) নম্বর সিদ্ধান্তে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর এসব তারিখ নির্ধারণ করা হয়।

Advertisement

চলতি বছরে কোটা বাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৯টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটে ভর্তির সুযোগ পাবেন ৩ হাজার ৯৩০ জন শিক্ষার্থী। এছাড়া বিশেষ কোটায় ৫৩৭ জন ভর্তির সুযোগ পাবেন। গত ৬ জুন ‘এ’ ও ‘বি’ ইউনিটের এবং ৫ জুন ‘সি’ ইউনিটের ফল প্রকাশিত হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!