সম্প্রতি মাদরাসা শিক্ষা অধিদফতর সূত্রে বিষয়টি জানা গেছে।
জানা যায়, সংযুক্ত মাদরাসায় ইবতেদায়ি (প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত) স্তরে ‘ইবতেদায়ি প্রধান’ হিসেবে সনদ থাকলেই নিয়োগ পাবেন শিক্ষকরা। এর আগে আট বছরের অভিজ্ঞতা ছাড়া ‘ইবতেদায়ি প্রধান’ হিসেবে নিয়োগ পাওয়ার কোনো সুযোগ ছিল না।
.png)
মাদরাসা শিক্ষা অধিদফতরের উপরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইন গণমাধ্যমকে বলেন, নিবন্ধন থাকলেই ‘ইবতেদায়ি প্রধান’ পদে নিয়োগ দেওয়া যাবে বলে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। ২০১৮ সালের নীতিমালার (সংশোধিত) ৩১ অনুচ্ছেদ অনুযায়ী এ সুযোগ ছিল না।
গত ২২ জুন অধিদফতর থেকে সংশ্লিষ্ট সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট নির্দেশনা পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, দেশের চার হাজার ৩১২টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় বেতন কাঠামোর আওতায় নেয়ার প্রক্রিয়া শুরু হয় ২০২০ সালে। এসব প্রতিষ্ঠানের মধ্যে নিবন্ধিত ও সরকারি অনুদান পাওয়া প্রতিষ্ঠান বর্তমানে ১ হাজার ৭৯টি। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ জরিপ অনুযায়ী স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা রয়েছে সাড়ে তিন হাজার।