রোববার (২৫ জুন) এ তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
জানা যায়, সরকারি মাধ্যমিক স্কুলের সিনিয়র শিক্ষকের মধ্য থেকে সহকারী জেলা শিক্ষা অফিসার, সরকারি প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষিকা পদে চলতি দায়িত্ব প্রদান করা হবে। এরই মধ্যে এ তালিকা মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
.png)
বলা হয়েছে, প্রকাশিত খসড়া জ্যেষ্ঠতার তালিকায় কেউ মৃত্যুবরণ, অবসর, সাময়িক বরখাস্ত, কর্মস্থল পরিবর্তন সংক্রান্ত অসঙ্গতি পরিলক্ষিত হলে উপযুক্ত প্রমাণসহ আগামী ১০ কর্মদিবসের মধ্যে মাউশিতে পাঠাতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।