২২ জুন (বৃহস্পতিবার) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদ উপলক্ষে আগামী ২৫ জুন (রোববার) হতে আগামী ০৬ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত কলেজের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। সরকারি ছুটির দিন ছাড়া কলেজ অফিস ও বিভাগসমূহ খোলা থাকবে। দাফতরিক কার্যক্রম চলবে।
.png)
এ সময়কালে কলেজের স্ব-স্ব বিভাগে দায়িত্বপ্রাপ্ত কমপক্ষে একজন শিক্ষক সকাল সাড়ে ৯টায় কলেজে উপস্থিত হয়ে দুপুর ২টা পর্যন্ত বিভাগীয় দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।