সোমবার (১৯ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ২২৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত রেজিস্টার মো. ফজলুর রহমান।
তিনি বলেন, ক্লাসে শৃঙ্খলাভঙ্গ তথা ক্লাসে সহপাঠীকে মারধরের দায়ে বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গুলশান আহমেদকে ২ বছরের ( চার সেমিস্টার) জন্য বহিষ্কার করা হয়েছে। এই আদেশ বহাল থাকা অবস্থায় তিনি হল ও ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।
.png)
পাশাপাশি একই বিভাগের ও একই বর্ষের শিক্ষার্থী সালমা আক্তার বীথিকে পরীক্ষায় অসদুপায় (লুজ পেপারে আগে লিখে নিয়ে এসে পরীক্ষায় জমা দেওয়া) অবলম্বনের জন্য ২ বছরের (চার সেমিস্টার) জন্য বহিষ্কার করা হয়েছে।
তিনি আরো জানান,পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য অর্থনীতি বিভাগের ২০২০-২১ সেশনের (স্নাতকোত্তর) ৫ জন এবং ২০২০-২১ সেশনের (প্রথম বর্ষ) ১ জনের একটা করে কোর্স বাতিল করা হয়েছে।
অন্যদিকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ১ জন ও রসায়ন বিভাগের ১জন শিক্ষার্থীকে একই কারণে সংশ্লিষ্ট সেমিস্টারের রেজিস্টেশনকৃত সব কোর্স বাতিল করা হয়েছে। পরবর্তী সেমিস্টারে তারা এ কোর্স রেজিস্ট্রেশন করতে পারবেন বলে জানান তিনি।