ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সোনালী ব্যাংকের সঙ্গে তিতুমীর কলেজের নতুন চুক্তি

তিতুমীর কলেজ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৫, ৭ জুন ২০২৩
সোনালী ব্যাংকের সঙ্গে তিতুমীর কলেজের নতুন চুক্তি
ছবি: ডেইলি বাংলাদেশ

সোনালী ব্যাংকের সঙ্গে অনলাইন পেমেন্ট সংক্রান্ত চুক্তি করেছে সরকারি তিতুমীর কলেজ।

বুধবার (৭ জুন) ব্যাংকটির প্রধান কার্যালয়ের কনফারেন্স লাউঞ্জে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

সোনালী ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকটির সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. আফজাল করিম। পাশাপাশি সরকারি তিতুমীর কলেজের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অধ্যক্ষ ফেরদৌস আরা বেগম।

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকারি তিতুমীর কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মালেকা আক্তার বানু, কলেজের ডিজিটাল ও অটোমেশন কমিটির সদস্যবৃন্দ ও সোনালী ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রসঙ্গত, সোনালী ব্যাংকের সঙ্গে গুরুত্বপূর্ণ এই চুক্তির ফলে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের ভর্তি, ফরমপূরণসহ সব ফি অল্প খরচে সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দিতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!