ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]
ভর্তি পরীক্ষা

রাবিতে নারী অভিভাবকদের থাকার ব্যবস্থা

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৪, ২৭ মে ২০২৩
রাবিতে নারী অভিভাবকদের থাকার ব্যবস্থা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৯ মে (সোমবার) থেকে শুরু হবে। পরীক্ষা উপলক্ষে গতবারের মতো এবারো নারী অভিভাবকদের থাকার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (২৬ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীদের অভিভাবকদের অনেক সমস্যায় পড়তে হয়। বিশেষ করে, পরীক্ষার্থীদের সঙ্গে আসা নারী অভিভাবকরা থাকার জায়গা নিয়ে দুশ্চিন্তায় পড়েন। তাদের থাকার জন্য আবাসিক এলাকায় ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুৎ, ফ্যান, আলোর ব্যবস্থাসহ ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।

Advertisement

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় আগত নারী অভিভাবকদের জন্য বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের পেছনে আবাসিক ভবনগুলোর মধ্যে ৮৪ ও ৯০ নম্বর ভবনে নারী অভিভাবকদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, রাবির ভর্তি পরীক্ষা তিনটি (এ, বি, সি) ইউনিটে অনুষ্ঠিত হবে। আগামী ২৯ মে ‘সি’ (বিজ্ঞান) ইউনিট, ৩০ মে ‘এ’ (মানবিক) ইউনিট এবং ৩১ মে ‘বি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। সময় ১ ঘণ্টা। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে। এছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!