শুক্রবার ঢাবির কার্জন হলসহ বেশ কয়েকটি কেন্দ্রের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এদিন সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাসহ বিভাগীয় আটটি শহরে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ড. মুহাম্মদ সামাদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা যথারীতিতে চলবে। ঘূর্ণিঝড়টি (মোখা) কক্সবাজার ও এর আশপাশ এলাকায় রোববার আঘাত হানার কথা রয়েছে। তাই আমাদের পরীক্ষা যথারীতিতে অনুষ্ঠিত হবে।
.png)
এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ‘বিজ্ঞান ইউনিট’ ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শুক্রবার অনুষ্ঠেয় পরীক্ষায় এক হাজার ৮৫১টি আসনের বিপরীতে অংশগ্রহণ করেছে ১ লাখ ২৭ হাজার ৭৯ জন শিক্ষার্থী।