বৃহস্পতিবার (১৩ এপ্রিল) অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক নির্দেশনায় বিষয়টি জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, পবিত্র রজমান উপলক্ষ্যে ২৩ মার্চ থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ছুটি হয়েছে। দীর্ঘদিন ছুটি পরবর্তী খোলার পর এই ৬টি নির্দেশনাসমূহ বাস্তবায়ন করতে হবে।
.png)
নির্দেশনাসমূহ হলো:
(১) শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ পরিষ্কার পরিচ্ছন্ন করা।
(২) নতুন কারিকুলাম বাস্তবায়নে সম্প্রতি গৃহীত প্রশিক্ষণ হতে লব্ধ জ্ঞানের যথাযথ প্রয়োগ।
(৩) নতুন কারিকুলাম বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশিত দায়িত্ব অনুসরণ।
(৪) অভিভাবক সমাবেশ আয়োজনের মাধ্যমে অভিভাবকদের সচেতন করা।
(৫) নতুন কারিকুলাম সম্পর্কে ইতিবাচক ধারণা বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
(৬) কারিকুলাম অনুযায়ী শিখন কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা।