ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

তিন শিক্ষকের লেখা ‘থিম সং’ জানাচ্ছে কুবির মিশন-ভিশন

এবিএস ফরহাদ, কুবি
প্রকাশিত: ১৬:৩৯, ৮ এপ্রিল ২০২৩
তিন শিক্ষকের লেখা ‘থিম সং’ জানাচ্ছে কুবির মিশন-ভিশন
কুবি। ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে প্রথমবারের মত তৈরি করা হয়েছে থিম সং। বিশ্ববিদ্যালয়ের মিশন-ভিশনের নানা কথা সুরে সুরে সাজানো হয়েছে থিম সংটিতে। ঢাকার রোজেন মিউজিক স্টেশনের আয়োজনে সম্প্রতি থিম সংয়ের টিজার প্রকাশিত হয়েছে। ৪৮ সেকেন্ডের টিজারটি এরই মধ্যে সাড়া ফেলেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস নিয়ে নানা মিশন-ভিশন নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে প্রথমবারের থিম সং তৈরি করা হয়েছে। গানটি লিখেছেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি এম কাজী আনিছুল ইসলাম ও নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক অমিত দত্ত। গানটিতে কণ্ঠ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। 

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক আবদুল মঈন বলেন, বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের মিশন-ভিশন ২০৩০ সাল পর্যন্ত। সেটির অংশ হিসেবে এ থিম সং করা। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশ বিদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে থিম সং আছে, যা তাদের স্বতন্ত্রতা প্রকাশ করে। এ থিম সং এর মাধ্যমে কুবির প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি মিশন-ভিশন সম্পর্কে জানতে পারবে মানুষ। এরই মধ্যে আমাদের একটি টিজার প্রকাশিত হয়েছে। যা খুবই সাড়া ফেলছে। 

Advertisement

তিনি আরো বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে তা নয় সবসময় এগিয়ে যাক।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: কুবি
লিংক সফলভাবে কপি হয়েছে!